
ঢাকার সাভারের জয়নাবাড়ী কান্দারচর আনন্দনগর হাউজিং এলাকার চাঞ্চল্যকর মহিদুল ইসলাম হত্যা মামলার আসামি আকরামুল ইসলামকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহের শৈলকূপা থানাধীন গাড়াগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকরামুল ইসলাম (৪৫) ঝিনাইদহ জেলার সদর থানার স্টেডিয়াম পাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। আসামি একরামুল জানান, তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ দিন নিহত মহিদুল পরকীয়ার জড়িত ছিল। সেই ক্ষোভে একরামুল ড্রাইভার মহিদুলকে হত্যা করে।
এর আগে গত ৩০ মার্চ রাতের কোন এক সময় ঢাকার উত্তরা থেকে সুকৌশলে ড্রাইভার মহিদুলকে সাভারে এনে জবাই করে হত্যা করা হয়।
সাভার টেনারি ফার্ড়ির ইনচার্জ মোহাব্বত কবির বলেন, এখনও জানা যায়নি কি কারনে হত্যাকান্ড ঘটিয়েছে আসামি একরাম। তদন্ত করে পরে জানানো যাবে। শনিবার ঢাকার আদালতে পাঠাবো হবে এই আসামিকে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]