
সাভারের আশুলিয়া ২০০৫ সালে ধসে পড়া একটি গার্মেন্টস এর ৬৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় দোষী মালিকের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।
শনিবার (১১ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে নিহত ও আহত শ্রমিকের পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ২০০৫ সালে আশুলিয়ার
পলাশবাড়ীতে অবস্থিত স্পেকট্রাম সোয়েটার লিমিটেড কারখানা ধসে পড়ে ৬৪ জন নিরীহ শ্রমিক মারা যায়। এ ঘটনায় কারখানার মালিকের এখনো বিচার না হয় তারা আজ ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]