সাভারে চোলাইমদ উৎপাদনের সরঞ্জামাদিসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৫:৫৭
সাভারে চোলাইমদ উৎপাদনের সরঞ্জামাদিসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে চোলাই মদ ও ইয়াবাসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।


শুক্রবাার (১০ এপ্রিল) ভোর রাতে সাঁড়াসি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, ভোর রাতে আশুলিয়ার খেজুরবাগান এলাকা থেকে মাদক ব্যবসায়ী সোপান চাকমা, শাহীন আলম, টিটন মিয়া ও আলীমকে গ্রেফতার করা হয়।


এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, চোলাইমদ উৎপাদনের সরঞ্জামাদি ও ১০৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।


অপরদিকে আশুলিয়ার কুরগাঁও থেকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মানিককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com