
নরসিংদী জেলার গ্যাস রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নাঈম হাসান শুভ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক।
অভিযান চলাকালে গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উক্ত অপরাধসমূহের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সর্বমোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ, নরসিংদী, র্যাব, আনসার ও জেলা হাসপাতাল।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]