গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২০:১৬
গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশ গ্রহণে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজবাড়ী সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।


রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।


এ সময় বক্তারা বলেন, শিগগিরই দেশের সাংবাদিকদের একটি ডাটা বেজ প্রকাশ করা হবে। তাতে প্রতিটি জেলায় সাংবাদিকদের তালিকা সন্নিবেশিত থাকবে। এতে অপ-সাংবাদিকতা রোধ হবে। এছাড়া সাংবাদিকদের পেশাগতভাবে আরও দক্ষ করে তোলার জন্য পিআইবি এবং প্রেস ইনস্টিটিউট নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।


পরে সেমিনার ও কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com