জুলাই আন্দোলনের মামলায় অনেক নিরীহ মানুষ‌ আসামি হয়েছে: এমপি বাবু
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৮:৩৮
জুলাই আন্দোলনের মামলায় অনেক নিরীহ মানুষ‌ আসামি হয়েছে: এমপি বাবু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুলাই আন্দোলনের মামলায় অনেক নিরীহ মানুষ‌ও আসামি হয়েছে, সেটার ব্যাপারে সরকার ধীর স্থির করছে কিন্তু কেউ বাদ পড়বে বা মাপ পাবে এরকম কোন সম্ভাবনা নাই বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরুস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।


এসময় তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মামলায় অনেক নিরীহ মানুষ‌ও আসামি হয়েছে, সেটার ব্যাপারে সরকার ধীর স্থির করছে কিন্তু কেউ বাদ পড়বে মাপ পাবে এরকম কোন সম্ভাবনা নাই, বিচার চলছে যারা দেশে আতঙ্ক ছিল মানুষ হত্যা করেছে তাদের একটার পর একটা বিচার হচ্ছে কিন্তু সাভারে যেগুলা মামলা হয়েছে যারা দোষী অবশ্যই তাদের বিচার হবে কেউ মাপ পাবে না এটাই হ‌ওয়া উচিত।


মামলার বিষয়ে তিনি আরও বলেন, সাভারে যেগুলা মামলা হয়েছে সেগুলো যাচাই বাছাই করছে পুলিশ। যারা দোষী না তারা অবশ্যই অব্যাহতি পাবে ।


আওয়ামী লীগের কার্যক্রম নিষিেদ্ধের ইস্যু টেনে তিনি বলেন, সরকার বুঝে শুনে নিয়েছে এবং সংসদে তা পাশ হ‌ওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com