
টাঙ্গাইলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদক সেবনের অভিযোগে আরও ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মধুপুর উপজেলার জাঙ্গালীয়া এলাকার আজাহারুলের ছেলে সেলিম মিয়া (২৫), কালিহাতী উপজেলার মগড়া এলাকার কৃষ্ণ চক্রবর্তীর ছেলে মানিক চক্রবর্তী (৩৫) এবং ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার বাছেদ খানের ছেলে মুনসুর খান (৪২)।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার লাকী (৩১), লিটন কর্মকার (৪৩), আসিফুজ্জামান আসিফ (২৯), সোহান নূর (৩০), হৃদয় (২২) এবং বিশু (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫১ হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মাদক সেবনের সময় আটক ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]