সাভারে ক্ষতবিক্ষত নারী গার্মেন্টস শ্রমিকসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৫:০১
সাভারে ক্ষতবিক্ষত নারী গার্মেন্টস শ্রমিকসহ ২ জনের মরদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভার ও আশুলিয়া থেকে ক্ষতবিক্ষত এক নারী নারী গার্মেন্টস শ্রমিক দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (৮ এপ্রিল) সকালে সাভারের তুরাগ ও আশুলিয়ার বাইপাইল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।


পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তুরাগ এলাকার অভি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। কিভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।


অপরদিকে আশুলিয়ার বাইপাইল থেকে রোখমা নামের এক গার্মেন্টস শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ জানায়, ভোর রাতের যে কোন সময় ওই গার্মেন্টস শ্রমিককে দুর্বৃত্তরা হত্যা করে লাশ সেখানে ফেলে যায়। পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com