সাভারে বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৫:৩০
সাভারে বেতন ভাতা ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন ভাতার দাবিতে সাভারের আশুলিয়ার বাইপাইল অবরোধ করে রেখেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।


দাবি আদায়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে শ্রমিকরা আশুলিয়ার বাইপাইল অবরোধ করে রাখে। যার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। আশুলিয়ার শিমুলতলা এলাকার ইনজেনিটেক্স বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন।


এর আগে সকাল থেকে শিমুলতলা এলাকায় কারখানাটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় অবিলম্বে দুইমাসের বেতন ও ঈদ বোনাসের দাবী জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা। পরে তারা মিছিল নিয়ে বাইপাইল অবরোধ করে রাখেন। এসময় খবর পেয়ে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে কারখানার সামনে অবস্থান নেন ও কাঠগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com