
সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি আরমান আলী।
এর আগে রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, রাতে বাড়ির ছাদ থেকে কোরআন শরিফ সাদৃশ্য একটি বই ফেলে দিতে দেখেন প্রতিবেশী আবির হাসান। এসময় প্রতিবেশী আবির হাসান সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মা ও মেয়ের নাম হলো আমিনা মনসুর ও জান্নাত আক্তার। দুপুরে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]