কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ২২:৩১
কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জের পুলেরঘাট বাজারে তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।


রববিার (৫এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।


গুদামের মালিক আব্দুল কাদির জানান, আজ সকালে প্রতিদিনের মত তার ছেলে এবং দোকানের কর্মচারীরা গুদামে কাজ করার এক পর্যায়ে বৈদ্যুতিক ফ্যানের সুইচ অন করতেই আগুন লেগে যায়। আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মিঠামইন ফায়ার স্টেশনের দুটি ইউনিট সোয়া ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোরশেদ জানান, প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com