অপরাধ করে কেউ পার পাবে না: এমপি বাবু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৫:৫২
অপরাধ করে কেউ পার পাবে না: এমপি বাবু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ার জামগড়ায় সন্ত্রাসী, কিশোর গ্যাং যাতে অপরাধ করে পালাতে না পারে এ জন্য এলাকাবাসীর দাবির পেক্ষিতে জামগড়া পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।


রবিবার (৫ এপ্রিল) দুপুরে জামগড়া এলাকায় এ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।


এসময় পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সেখানে স্থানীয়দের সাথে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইভটিজিং বন্ধ ও এলাকার সু-শৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার সন্ত্রাস কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে অপরাধ করে কেউ পার পাবে না। যে অপরাধ করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন তিনি।


এসময় ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান,সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com