
নিষেধাজ্ঞার দীর্ঘ এক বছর পরে সাভারে রেলিক সিটির সাইড অফিস খুলে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।
রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার রাজারবাগ এলাকার সাইট অফিসের তালা খুলে দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।
জানা যায়, রাজউকের নিবন্ধন না থাকায় গত বছরের ২২ মে অভিযান চালিয়ে রেলিক সিটির অফিস নিষেধাজ্ঞার পাশাপাশি নগদ দশ লক্ষ টাকা জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। পরে আদেশের বিরুদ্ধে এডিএম কোর্টে আপিল করলে রাজউক আপিলের আদেশ বাস্তবায়ন না করে রিভিশন মামলা করে। পরবর্তীতে রেলিক সিটি কর্তৃপক্ষউচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এসময় উচ্চ আদালত সন্তুষ্ট হয়ে তিন দিনের মধ্যে রেলিক সিটির সাইট অফিস খুলে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের জন্য নির্দেশ প্রদান করেন রাজউককে। তার অংশ হিসেবে আজ রেলিক সিটির সাইট অফিসের তালা খুলে দেওয়া হয়।
এসময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকাবাসী, পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
দীর্ঘ এক বছর বন্ধ থাকায় রেলিক সিটির প্রায় তিন কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রেলিক গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এএসএম শাহ নেওয়াজ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]