ফরিদপুরে টর্চ জ্বালিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২২:৪৫
ফরিদপুরে টর্চ জ্বালিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার প্রচারে মাইকিং করাকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৪০ জন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা যায়, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং প্রচার করে। প্রচারণাকালে রাহাতের সাথে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজার বণিক সমিতির সভাপতি জিন্নাত মিয়াকে পিটিয়ে আহত করে খাপুরা গ্রামের কিছু যুবক।


মুহুর্তের মধ্যে মুনসুরাবাদ গ্রামবাসীর মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্র আর নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।


এদিকে খাপুরা গ্রামবাসীর সাথে যোগ দেয় সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের লোকজন। তারা দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একাধিক দোকান পাট ভাঙচুর ও লুটপাট করা হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ভাঙ্গা থানার উপপরিদর্শক মামুন জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মহাসড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com