
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, গত ১৭ বছরে উন্নয়নের কথা শোনা গেলেও বাস্তবে তার তেমন প্রতিফলন দেখা যায়নি। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, টাঙ্গাইলের পার্ক বাজারের সড়ক ও অবকাঠামো উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই জরুরি ভিত্তিতে উন্নয়ন কাজ শুরু করা হবে।
জ্বালানি তেল প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো ধরনের তেলের সংকট নেই। সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে এবং আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]