আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২২:৪৪
আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় এঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আশুলিয়া থানাধীন জামগড়া সালাম মডেল স্কুল এলাকায় উক্ত স্কুলের বিতর্কিত জায়গা দখলসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী রাজ কুমার রাজু ও মারুফ ভূঁইয়া অনুসারী ও প্রতিপক্ষ পলাতক শীর্ষ সন্ত্রাসী রনি ভূঁইয়ার অনুসারী সমর্থক দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজন নিজেদের শক্তি জানান দেওয়ার জন্য পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এবিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com