
কৃষকই সরকারের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নে আমিনবাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রায় ৬০ জন প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে ২০২৫,২৬ অর্থ বছরে খরিপ ১ মৌসুমে উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, সরকারের পক্ষ থেকে সকল কৃষকদের সব বিষয়ে সহযোগিতা করা হবে বলে বলেন তিনি। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]