
সাভারে স্পর্টে মাদক বিক্রি করতে না চাওয়ায় তিনজনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লায় এঘটনা ঘটে।
এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন কাঞ্চনপুর এলাকার রুপালি (৩২),আরাফাত (২৮) ও হোসাইন (৬)।
এলাকাবাসী জানায়, গত কয়েক মাস ধরে কাঞ্চনপুর এলাকার গৃহবধু রুপালিকে দিয়ে মাদক ব্যবসা করে আসছিলো লষ্কর ডিলার ও তার লোকজন। পরে সম্প্রতি ওই গৃহবধু মাদক ব্যবসা করতে না চাওয়ায় আজ দুপুরে মাদক ব্যবসায়ী লষ্কর ও তার লোকজন লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে গৃহবধু রুপালি,আরাফাত ও হোসাইনকে কুপিয়ে জখম করে তাদের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাদক ব্যবসা না করলে হাসপাতাল থেকে বাসায় ফিরলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে মাদক ব্যবসায়ীরা।
এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]