নরসিংদীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০০:২৭
নরসিংদীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন’ কর্মসূচীর অংশ হিসেবে নরসিংদী শহরের জিরো পয়েন্ট এলাকায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন।


বুধবার (১ এপ্রিল) এ কার্যক্রম উদ্বোধন করা হয়।


নয়াপুর-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা সড়কে বৃক্ষরোপন কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে দশ হাজার বৃক্ষরোপন করা হবে বলে জানান, সড়ক বিভাগ নরসিংদী এর নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ কর্মসূচীর বাস্তবায়ন করবে। নিম, জারুল, পলাশ, সোনালো, করবী, চেরীসহ বিভিন্ন রকমের গাছ সড়কের বিভিন্ন এলাকায় রোপন করা হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম এ জলিল, সহ-সভাপতি গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, জাহিদ সরকার, মাহমুদুল হাসান সুমন সহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com