জ্বালানি মজুতে বাবা-ছেলে গ্রেফতার
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২৩:২৭
জ্বালানি মজুতে বাবা-ছেলে গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর বেলাবোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেফতার হলো— রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার মো. রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।


পুলিশ সূত্রে জানা যায়, চোরাই তেল মজুত রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানের ভেতর থেকে ড্রামভর্তি ৪২০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।


নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল জব্দসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় পুলিশ বাদী হয়ে চোরাকারবারি মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com