
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক।
তিনি বলেন, প্রতিটি পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।এছাড়াও সর্বক্ষণিক মনিটরিং-এ থাকবেন সহকারী কমিশনার ভূমি।
এ দিন দুপুরে পাংশা ফিলিং স্টেশনে জ্বালানি তেল দেওয়ার সময় মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১২ চালককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না। আমাদের কাছে তথ্য আছে একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছে। যাতে কেউ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল নিতে না পারে সে জন্য মোবাইলে অ্যাপন খোলা হয়েছে। অ্যাপসের মাধ্যমে একব্যক্তি একাধিকবার তেল নিতে আসলে চিহ্নিত করা যাবে।
উল্লেখ্য,পাংশা উপজেলায় দুইটি ফিলিং স্টেশন রয়েছে। বৈশ্বিক সংকটে স্বাভাবিক সময়ের থেকে ১৫ শতাংশ কম পেট্রোল ও অকটেন পাচ্ছে পাম্প গুলো। তবে ডিজেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]