
ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় আব্দুল বারেক নামে এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটো রিকশা চালক ঢুলিভিটা থেকে অটো রিকশা চালিয়ে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রাবাড়ী মোড়ে অপরদিক থেকে আসা ঘাতক ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রিকশা চালক পরে যায় এরপর ঘাতক ট্রাকের চাপায় ওই রিকশা চালকের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত আব্দুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়ির ভাড়াটিয়া সে নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে
এ বিষয়ে ধামরাই থানার এসআই জুলফিকার আলী বলেন, ট্রাক চাপায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ৯৯৯ ফোন দেয়। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]