
রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জামালপুর ও বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
অভিযুক্তরা হলেন- উপজেলার জামালপুর বাজারের মেসার্স রুমা পেট্রোল বিক্রয়কেন্দ্রের মালিক মো. হেলাল আহম্মেদ ও বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্স এর মালিক মো. শাহজাহান মৃধা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় জামালপুর বাজারের মেসার্স রুমা পেট্রোল বিক্রয়কেন্দ্র থেকে ১১০ লিটার পেট্রোল ও ৪২৪ লিটার অকটেন পাওয়া যায়।সেই সাথে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ মেলে।এছাড়াও বালিয়াকান্দি বাজারের মৃধা ট্রেডার্স থেকে ডিজেল মজুদ ও বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় মেসার্স রুমা পেট্রোল বিক্রয়কেন্দ্রের মালিক মো. হেলাল আহম্মেদ কে ১০ হাজার ও একই আইনের ৪০ ধারায় মৃধা ট্রেডার্স এর মালিক মো. শাহজাহান মৃধাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]