
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সাইকেল চালক কাওসার আলীকে চাপা দিয়ে পাশের একটি খাবার হোটেলে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কাওসার আলী বারবাজার এলাকার হাসিলবাগ গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন এবং দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]