
সুন্দরবনে ডাকাতের কবল থেকে মজিবর গাজী (৫০) নামে এক জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড।
সোমবার (৩০ মার্চ) দিবাগত গভীর রাতে সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলে মজিবর গাজী খুলনার কয়রা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনী তাকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছিল।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার জেলে বহর থেকে মজিবর গাজীকে অপহরণ করে ডাকাত জোনাব বাহিনী।
তিনি জানান, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ডাকাতদের আস্তানা থেকে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জেলেকে রেখে দ্রুত বনের ভেতরে পালিয়ে যায়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]