
খুলনার শিববাড়ি মোড় এলাকায় আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ইঞ্জিন গরম হয়ে এ আগুনের ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনও রোগী ছিল না।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
চালক মোল্লা সোহাগ বলেন, প্রথমে গাড়ির ভেতর থেকে অস্বাভাবিক গন্ধ পাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে পেছনে আগুন দেখি। এ আগুন দ্রুত ছড়িয়ে গাড়িতে পড়ে। তাৎক্ষণিকভাবে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে প্রাণে রক্ষা পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]