টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ আগুন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৯:১১
টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বিআরটি উড়াল সড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর কাদেরিয়া গেট সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এই দুর্ঘটনা ঘটে। তবে চালক ও আরোহীরা দ্রুত গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুরগামী প্রাইভেটকারটি কাদেরিয়া টেক্সটাইল মিল গেট সংলগ্ন লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যস্ততম এই মহাসড়কের উড়াল সড়কে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ রুটে কিছুক্ষণ যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্টেশন অফিসার শাহিন আলম।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com