
রাজবাড়ী পাংশায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুটি ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা ও মজুতকৃত ৩২ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে পাংশা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।
অভিযুক্তরা হলেন - পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার মো. সাইদ শেখ এর ছেলে মো. শরিফুল শেখ ও একই এলাকার মো. সুরুজ আলীর ছেলে মো. মোনোয়ার হোসেন। এদের মধ্যে শরিফুল ইসলামের কাছ থেকে ২৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।এছাড়া মোনোয়ার হোসেনের কাছ থেকে ৭ লিটার অকটেন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মো. শরিফুল ইসলাম নামে এক দোকানির কে ৫ হাজার জরিমানা করা হয় এবং মো. মোনোয়ার হোসেন নামে আর এক দোকানি কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]