যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৯:১৩
যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজনে যমুনা সেতু সংলগ্ন জেগে ওঠা বালুচরে সাংবাদিকদের এক বর্ণাঢ্য ‘প্রীতি ফুটবল ম্যাচ’ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৯ মার্চ) যমুনার বিস্তীর্ণ বালুচরে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি সাংবাদিকদের উপস্থিতিতে এক আলোকিত উৎসবে পরিণত হয়।


ওই প্রীতি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুজ সালেহীন, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর রেজাউল করিম।


দ্যা ফিনান্সিয়াল টুডে’র নির্বাহী সম্পাদক শাহীন আ. বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।


প্রীতি ফুটবল ম্যাচে সাংবাদিক ইউনিয়নের সভাপতি বনাম প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দলের খেলোয়াররা প্রতিদ্বন্দ্বিতা করে। ৩-১ গোলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিশনের সভাপদি দল জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম।


খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বলেন, পেশাগত ব্যস্ততার মাঝে সাংবাদিকদের এমন সৃজনশীল ও ক্রীড়ামূলক আয়োজন প্রশংসনীয়। যমুনার বালুচরে এই আয়োজন কেবল বিনোদনই নয় বরং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় করবে। পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com