নরসিংদীতে দুই ডাইং কারখানাকে জরিমানা
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০০:১০
নরসিংদীতে দুই ডাইং কারখানাকে জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমণ করার দায়ে দুইটি ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


শনিবার (২৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এর নেতৃত্বে দিনব্যাপী মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন ডাইং কারখানায় এ অভিযান চালানো হয়।


এসময় পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক আবুল মনসুর মোল্লা উপস্থিত ছিলেন।


কারখানাগুলো থেকে ইটিপিবিহীনভাবে দূষিত ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ এলাকার বিভিন্ন জলাশয়ে নির্গমনের উপর ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় "ফ্রেন্ডস ডিজিটাল প্রিন্ট প্রসেসিং" নামক একটি ডাইং কারখানাকে পরিশোধনবিহীনভাবে ব্যবহৃত কেমিক্যালযুক্ত পানি আবাসিক এলাকার জলাশয়ে ফেলার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা ও "তাকওয়া ডিজিটাল প্রিন্টিং" নামক অপর একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ৫০ হাজার টাকাসহ ২ টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।


পরিবেশ সংরক্ষণের জন্য এ সকল প্রতিষ্ঠানসমূহকে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির আগ পর্যন্ত সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ নির্দেশনা না মানা হলে পরবর্তীতে উল্লিখিত আইন অনুযায়ী সাজা বৃদ্ধির ব্যাপারে উপস্থিত সকলকে জানানো হয় ভ্রাম্যমান আদালতের পক্ষ হতে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com