দৌলতদিয়ায় বাসডুবি

বোনের দাবি ভাই নিখোঁজ, তৃতীয় দিনে উদ্ধার অভিযান
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২৩:২২
বোনের দাবি ভাই নিখোঁজ, তৃতীয় দিনে উদ্ধার অভিযান
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় বুধবার ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে উদ্ধার ৩য় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, তৃতীয় দিনের মতো শুক্রবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।


তিনি বলেন, আমরা স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। বাহিরে কোথাও লাশ ভেসে গিয়েছে কিনা। যেহেতু ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে সেহেতু লাশ যদি থেকে থাকে সেগুলো ভেসে যাওয়ার সম্ভবনা বেশি থাকে। এজন্য আমরা আশপাশের এলাকা তল্লাশি চালাচ্ছি।


এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দির মুক্তা নামে একজন নারী অভিযোগ জানায় তার ভাই রিপন বুধবার রাজবাড়ী থেকে ঢাকামুখী কোন একটি বাসে ওঠে। কিন্তু সে তার কর্মস্থলে এখন পর্যন্ত ফেরেনি। সে কোন মোবাইল ব্যবহার করেন না, ফলে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।ধারণা করা হচ্ছে দুর্ঘটনা কবলিত বাস সৌহার্দ্যে তিনি উঠে থাকতে পারেন।


এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে প্রতিটি পরিবার কে মৃতদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com