টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেফতার
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১৯:৩৪
টাঙ্গাইলে মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মধুপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ভুয়া পুলিশ গ্রেফতার করেছে থানা পুলিশ।


শুক্রবার (২৭ মার্চ) টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।


গ্রেফতারকৃত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।


পুলিশ জানায়, দেলদুয়ার উপজেলার পাছএলাসিন গ্রামের সাগর কর্মকার তার ফুফা রূপলাল কর্মকারের মধুপুরের জলচ্ছত্র এলাকায় অবস্থিত জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি মিজানুর রহমানকে জানান। জমির সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মিজানুর রহমান ১৭ হাজার টাকা দাবি করেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রূপলাল কর্মকার ওই টাকা তাকে প্রদান করেন।
টাকা নেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি সাগর ও রূপলালকে আনারস বাগান ঘুরে আসার কথা বলে সেখান থেকে চলে যান। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি না ফেরায় সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে ফোনে তাদের মধুপুর থানা মোড়ে আসতে বলেন। সেখানে এসে আরও ৫ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগীদের সন্দেহ বাড়ে। পরবর্তীতে সাগর কর্মকার বিষয়টি মধুপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সাগর কর্মকার বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।


মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান নিজেকে ভুয়া পুলিশ হিসেবে স্বীকার করেছেন। পুলিশ হেডকোয়াটার্স থেকেও তার পরিচয়ের সত্যতা যাচাই করে নিশ্চিত হওয়া হয়েছে।


গ্রেফতারের সময় তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি জ্যাকেট (ট্র্যাকসুট), ‘পুলিশ’ লেখা একটি মোটরসাইকেল (প্রায় ৩ লাখ টাকা মূল্যের) এবং একটি লাল-নীল রঙের সিগন্যাল লাইট জব্দ করা হয়েছে।


পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, পুলিশ পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com