
জেলায় চলমান জ্বালানি তেলের সংকট পরিস্থিতি মোকাবিলায় টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে পেট্রোল পাম্প মালিক ও সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
সভায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেনের সংকট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পেট্রোল পাম্পগুলোতে নজরদারি (মনিটরিং) কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভোক্তা স্বার্থ সংরক্ষণ, ন্যায্যমূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করা এবং কোনো ধরনের অনিয়ম বা কারসাজি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, জ্বালানি তেল বিক্রিতে কোনো অনিয়ম বা অসাধু তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইল জেলা পেট্রোল পাম্প মালিক এবং পেট্রোল পাম্প সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]