টাঙ্গাইলের পাম্পগুলোয় তীব্র তেল সংকট, বাইরে বেশি দামে বিক্রি!
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২১:০২
টাঙ্গাইলের পাম্পগুলোয় তীব্র তেল সংকট, বাইরে বেশি দামে বিক্রি!
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল জেলায় জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে সুযোগ নিয়ে একটি অসাধু চক্র পাম্পের বাইরে অতিরিক্ত দামে তেল বিক্রি করছে এমন অভিযোগও উঠেছে।


জানা গেছে, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় জেলার বেশিরভাগ পাম্পে তেলের মজুদ প্রায় শেষ হয়ে গেছে। অনেক পাম্পে ‘তেল নেই’ উল্লেখ করে নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে। ফলে মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিকসহ সাধারণ ভোক্তাদের দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরতে হচ্ছে।


এ পরিস্থিতির সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বোতল ও জারে ভরে পেট্রোল-অকটেন বিক্রি করছে, যার দাম সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে অনেকেই অতিরিক্ত দামে তেল কিনছেন, যা তাদের জন্য আর্থিক চাপ বাড়িয়ে তুলছে।


ভুক্তভোগী মোটরসাইকেল চালক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, আবু বকর ও হাবিবুল্লাহ বাহারসহ অনেকে জানায়, জেলার হাতে গোনা কয়েকটি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেল পাওয়া যাচ্ছে। অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ নোটিশ থাকায় বাইরে থেকে বেশি দামে তেল কিনে চলাচল করতে হচ্ছে।


মিনিট্রাক চালক সোলাইমান মিয়া জানান ভাই আমি রিজার্ভ টিভ ধরেছি দুই হাজার টাকার তেলের জন্য খুব আনুনয় করছি কিন্তু কিছুতে এক হাজার টাকার বেশি তেল দিচ্ছে না। তারা অভিযোগ করেন, এর পেছনে পাম্প মালিকদের কারসাজি থাকতে পারে এবং প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।


এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন মিয়া বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পাশাপাশি অবৈধভাবে অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com