
ঈদুল ফিতর ঘিরে ইতোমধ্যে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। সোমবার (২৩ মার্চ) রাত পর্যন্ত যমুনা সেতুতে ৮ দিনে টোল আদায় হয়েছে প্রায় ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি হয়। এবার ঈদ ঘিরে যমুনা সেতু টোল আদায় বেড়েছে।
গত ১৬ মার্চ রাত ১২ টা থেকে ২৩ মার্চ রাত ১২ পর্যন্ত ৮ দিনে ২ লাখ ৫৪ হাজার ১৭৫টি গাড়ি পারাপার হয়েছে। এসময় টোল আদায় হয়েছে ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
১৬ মার্চ যানবাহন পারাপার ৩৫ হাজার ৬৫৮টি মোট টোল আদায় দুই কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৭০০ টাকা। ১৭ মার্চ যানবাহন পারাপার ৪৬ হাজার ৯৩৮ মোট টোল আদায় তিন কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৬৫০। পরের দিন অর্থাৎ ১৮ মার্চ—যানবাহন পারাপার ৫১ হাজার ৫৯২টি টোল আদায় তিন কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৬৫০টি।
১৯ মার্চ যানবাহন পারাপার পয়তাল্লিশ হাজার ৬৩৩টি। ২০ মার্চ যানবাহন পারাপার ১৬ হাজার ৯৬১টি। টোল আদায় এক কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৪৫০ টাকা। ২১ মার্চ মোট যানবাহন পারাপার ১৩ হাজার ৯১০টি। টোল আদায় ৬১ লাখ তিন হাজার ৩০০ টাকা। ২২ মার্চ যানবাহন পারাপার ১৮ হাজার ৩৩৭টি। টোল আদায় এক কোটি ৪ লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা।
২৩ মার্চ যানবাহন পারাপার ২৫ হাজার ১৪৬টি। টোল আদায় ১ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ২৫০ টাকা। মোট (১৬-২৩) পর্যন্ত যানবাহন ২ লাখ ৫৪ হাজার ১৭৫টি। টোল আদায় ১৭ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৮০০ টাকা।
ঈদ উপলক্ষ্যে ১৮টি বুথ স্থাপন করা হয়েছিল। মোটর বাইকের জন্য দুই পাড়ে ২টি করে পৃথক বুথ স্থাপন করা হয়েছিল।
নির্বাহী প্রকৌশলীর সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঘর মুখো মানুষ এবারে স্বস্তিতে বাড়ি গিয়েছে। ঈদের আগের দিন ছাড়া তেমন কোন যানজট দেখা যায়নি। ঈদকে ঘিরে তেমন কোন চাপ বা যানজট ছিল না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]