রাজবাড়ীর গোয়ালন্দে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৩:৩৩
রাজবাড়ীর গোয়ালন্দে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দের একটি ধানক্ষেত থেকে রবি (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত রবি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সেন্টুর ছেলে।


মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


জানা যায়, সকালে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়।


স্থানীয়দের ধারণা, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময়ে ধানক্ষেতে পানি দেওয়ার মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com