সারাদেশ
নরসিংদী সদর হাসপাতালে ১৩ দালালচক্রের সদস্য আটক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ২২:০২
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী সদর হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ জনকে আটক করা হয়েছে।


সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।


অভিযানকালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মোট ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ সর্বমোট ১৩ জনকে সনাক্ত করে ১৩টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


গ্রেফতারকৃতরা হলো- শিপলু (৪৩),বাবু (৩০), আরমান (৩২), ইসরাফিল (৩৩), রফিকুল (৪৭), রানামিয়া (৪২), পাবেল (৩৫), জুয়েল (৩২), জাহাঙ্গীর (৪৩), বাবুল (৫০), কায়কোবাদ (৫২), দীপক (২৮), বিল্লাল (৪৫)। অভিযানে উভয়কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।


এই মোবাইল কোর্ট পরিচালনার ফলে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ উদ্যোগে হাসপাতালের সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে সিভিল সার্জন ও আরএমও, এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।


মোবাইল কোর্টে নেতৃত্ব থাকা মো. মাসুদ রানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com