সরকারি হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের উদ্যোগ
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯
সরকারি হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের উদ্যোগ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমি সেই দিন শান্ত হবো, যেদিন বাংলাদেশের সব রোগীরা শারীরিকভাবে হবে শান্ত । দেশের সরকারি হাসপাতালে আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন ও সচল রাখার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।


রবিবার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি, তা বাস্তবায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রতি মাসেই আমরা সারা দেশে ফ্যামিলি, কৃষি ও হেলথ কার্ড বিতরণ করব। কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎখাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com