৯ মাস পর ঘোড়াশালের ৭ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১১:৩৫
৯ মাস পর ঘোড়াশালের ৭ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত ২টা থেকে এ ইউনিটে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক।



এর আগে গ্যাস সংকটের জন্য ২০২৫ সালের ১৪ জুন ৭ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় গ্যাস পুনরায় সরবরাহ পাওয়ায় শুক্রবার রাত থেকেই এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।


জানা গেছে, গত দুই বছর ধরে ঘোড়াশাল কেন্দ্রে জ্বালানি হিসেবে গ্যাসের তীব্র সংকট চলছে। মূলত সার কারখানায় গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহ কমিয়ে দেয় সরকার। এর ফলে গত বছরের জুনের মাঝামাঝি সময়ে ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটের উৎপাদন একে একে বন্ধ হয়ে যায়। কেন্দ্র কর্তৃপক্ষ বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে আবেদন করলেও এতদিন তার সুরাহা হয়নি।



এর আগে, ৩৬০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটার ব্লেডে কারিগরি ত্রুটি ধরা পড়ায় বর্তমানে মেরামতের কাজ চলছে।


বিবার্তা/কামরুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com