
ঈদের খুশিতে মেতে উঠেছে পুরো দেশ, আর সেই আনন্দের ঢেউ এসে লেগেছে সাভারের আশুলিয়ার থিম প্যার্ক বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্ক । যান্ত্রীক জীবনের ক্লান্তি ভুলে একটু স্বস্তি আর নির্মল আনন্দের খোঁজে এখানে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভির লক্ষ করা গেছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। রোলার কোস্টারের রোমাঞ্চ, ওয়াটার কিংডমের কৃত্রিম সমুদ্রের ঢেউ, আর রঙিন রাইডগুলোতে ভরপুর হাসি- উচ্ছ্বাস সসব মিলিয়ে পুরো এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।
দর্শনার্থীদের অনেকেই বলছেন, ব্যস্ত জীবনের বাইরে এমন আনন্দঘন মুহূর্ত তাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করে তুলছে। শিশুদের উচ্ছ্বাস আর বড়দের স্বস্তির হাসিতে যেন ফুটে উঠেছে ঈদের প্রকৃত আনন্দ।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আগত দর্শনার্থীরা।
সব মিলিয়ে, বিনোদন আর নিরাপত্তার চমৎকার সমন্বয়ে ফ্যান্টাসি কিংডম এখন হয়ে উঠেছে ঈদ আনন্দ উপভোগের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]