প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২১:৫৯
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে স্থানীয়ভাবে প্রভাবশালীদের মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়েছে।


জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে ত্রাণ তহবিলের শাড়ি বিতরণের সময় ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম কে একটি শাড়ি দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের দাবি, যাদের এই সহায়তা পাওয়ার কথা,তাদের তালিকা থেকে বাদ পড়েছে।


এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, বিতরণ কার্যক্রমে স্বচ্ছতার অভাব রয়েছে এবং প্রভাবশালীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।


মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগম বলেন, হটাৎ করে উপজেলা থেকে আমার কাছে তালিকা চেয়েছিলো। কারো সাথে যোগাযোগ করতে না পেরে আমার নাম দিয়েছি।


পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম বলেন, পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ীই শাড়ি বিতরণ করা হয়েছে। তবে এই তালিকায় কিভাবে ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সংরক্ষিত ইউপি সদস্য আলেয়া বেগমের নাম দেখে অবাক হয়েছি। যেহেতু তালিকায় নাম আছে আমরা দিতে বাধ্য হয়েছি।


এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, এটি এমপি স্যারের বরাদ্দ। এই তালিকা রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন। আমরা শুধু লজিস্টিক সাপোর্ট দিয়েছি।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com