টাঙ্গাইলে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত ৩
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৯:৪৫
টাঙ্গাইলে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে নিহত ৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছেন।


মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে আলী আকবর (৫০), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাঙ্গালী পাড়া গ্রামের মৃত তোরাপ আলী ছেলে উমর ফারুক (৪৫) ও একই উপজেলার বাউসী পপুলার নিবাসী খোকন (৪২)।


ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাটি মধুপুর যাচ্ছিলো। এসময় ধনবাড়ী উপহেলার নল্যা বাস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com