সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৬:০৭
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি করার সরঞ্জামাদিসহ ৪ (চার) জন ডাকাত সদস্য গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।


সোমবার (১৬ মার্চ) ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো মিলন হোসেন,মনির হোসেন,রাশেদুজ্জামান মুন্না, ও হযরুল ইসলাম রানা।


এসময় তাদের কাছ থেকে (এক) টি লোহার ধারালো চাপাতি, (এক) টি লোহার ধারালো চাপাতি, (এক) টি লোহার ধারালো ছুরি, যাহা লম্বা ৭.৫ ইঞ্চি, (৪) ১ (এক) টি লোহার ধারালো ছুরি উদ্ধার করা হয়। ধৃত ডাকাতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই/চুরি/ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।


পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়, বর্নিত ১ নং আসামির বিরুদ্ধে ৮ টি, ২ নং আসামীর বিরুদ্ধে ৬ টি, ৩ নং আসামীর বিরুদ্ধে ১ টি এবং ৪ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।


ধৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com