বিশ্ব ভোক্তা অধিকার দিবসে টাঙ্গাইলে র‍্যালি ও আলোচনা সভা
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০১:০৬
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে টাঙ্গাইলে র‍্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।


পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল ও ভেজাল পণ্য সরবরাহ প্রতিরোধ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল।


এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, টাঙ্গাইল জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।


সভায় জেলা প্রশাসক শরিফা হক বলেন, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com