রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে ২ জন নিহত
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০০:১১
রাজবাড়ীতে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে ২ জন নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দে ফিলিং স্টেশনের সামনে দাড়িয়ে থাকা মাহেন্দ্র অপর দিক থেকে আশা ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।


রবিবার (১৫ মার্চ) সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফিলিং স্টেশনের সামনে এ দুঘর্টনা ঘটে।


নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের ইদ্রিস পাটোয়ারীর ছেলে ট্রাক চালক মাহেন্দ্র যাত্রী সোবহান পাটোয়ারী (৪৫) ও ঢাকার ধামরাইলের নাংরাইল গ্রামের সরলের ছেলে ট্রাকের চালকের সহকারী স্বপন (২২)।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে সামনে দাড়িয়ে থাকা মাহেন্দ্র কে অপর দিক থেকে দ্রুত গতির ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দাড়িয়ে থাকা মাহেন্দ্র যাত্রী সোবহান পাটোয়ারী ও অপর ট্রাকের সহকারী স্বপন সড়কে ছিটকে পরে। এসময় গায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠে গেলে তারা দুইজনই গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।


রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ট্রাকের চালক ও সহকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মাহেন্দ্র আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com