
টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সা'দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো.ইউসুফ আলী। ব্যক্তি উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী করটিয়া ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবক দলের ওই নেতা নিজ হাতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন। এসময় বিপুল সংখ্যক নারী-পুরুষ উপহার নিতে ভিড় করেন।
আয়োজক বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]