‘যারা ফুলকুঁড়িতে ছিলো তারা এখন অনেক জ্ঞানীগুণী হয়েছেন’
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২০:২০
‘যারা ফুলকুঁড়িতে ছিলো তারা এখন অনেক জ্ঞানীগুণী হয়েছেন’
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিশু-কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসর নরসিংদী শাখার আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল গতকাল শনিবার গ্যালাক্সি রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এড. নূরুল হক আফ্রাদ (মিলন)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুর রহমান ভূইয়া, ন্যাশনাল কলেজ অব এডুকেশন নরসিংদীর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু তাহের বেলাল, ফুলকুড়ি আসর নরসিংদী শাখার সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, স্কালাস্টিকা মডেল কলেজের অধ্যক্ষ আহামুদুর রহমান, নরসিংদীর সাবেক সংগঠক ডা. নাজমুল ইসলাম সুজন, জাহিদ সরকার, ফুলকুঁড়ি আসর নরসিংদী শাখার পরিচালক মোজাহিদুল ইসলাম সিফাত।


অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম বলেন, ফুলকুড়ি শিশু-কিশোরদেরকে নৈতিক শিক্ষা দেয়। ভালো মানুষ তৈয়ার করে। যারা ফুলকুঁড়িতে ছিলো তারা এখন অনেক জ্ঞানীগুণী হয়েছেন। এখন যারা ফুলকুঁড়ি আছে তারাই বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তারা ফুল, তারাই এ পৃথিবীতে সৌরভ ছড়াবে।


বিবার্তা/কামরুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com