
বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাস চাঁদাবাজি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসু সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
শনিবার (১৪ মার্চ) সকালে সাভারের ভাকুর্তার নলাগড়িয়া এলাকায় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজের অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি একটি ভালো রাজনৈতিক দল এই দলে কেউ অন্যায় করে টিকে থাকতে পারবে না তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভাকুর্তা এলাকায় কেউ সন্ত্রাসী চাঁদাবাজি করলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এসময় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]