
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইল শহরে অভিযান চালিয়ে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি ও নকল পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনটি শোরুমকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (দুপুরে) টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর সড়কের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি দোকান থেকে নামিদামি ব্র্যান্ডের নকল পারফিউম ও কসমেটিকস জব্দ করা হয়।
অভিযানকালে দেখা যায়, কিছু শোরুমে চীন ও ভারতসহ বিভিন্ন দেশের তৈরি নকল পাঞ্জাবি ও প্যান্ট বিদেশি ব্র্যান্ডের পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছিল। এছাড়া দেশীয় তৈরি পণ্য বিদেশি পণ্য হিসেবে বিক্রির অভিযোগও প্রমাণিত হয়।
এ অভিযোগে বিবন্ডকে ৫০ হাজার টাকা, টপটেনকে ৫০ হাজার টাকা এবং মেঘামার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]