
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মারা যান পল্লী চিকিৎসক মোনায়েম খান (৫০) ও হাসপাতালে মারা যান তার স্ত্রী জ্যোৎস্না আক্তার (৪৫) ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
তিনি জানান, ঢাকার দক্ষিণখান থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন পল্লী চিকিৎসক মোনায়েম খান। ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস আরেকটি পণ্যবাহী ট্রাককে পাশ কাটিয়ে গেলে মোটরসাইলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পল্লী চিকিৎসক মোনায়েম খান মারা যান।
তার স্ত্রী জ্যোৎস্না আক্তারকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি হারুন অর রশিদ বলেন, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। বাস শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]